হাতির হামলার প্রতিবাদে ও ক্ষতি পূরণের দাবিতে লালগড় থানার বৈতাতে রাজ্য সড়ক অবরোধ
দি নিউজ লায়ন ; রবিবার ঝাড়গ্রাম জেলার লালগাড় থানার বৈতা এলাকায় হামলার প্রতিবাদে ও ক্ষতি পূরণের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।অবরোধ তুলতে গেলে পুলিশ কে ধরে টানা টানি করে বিক্ষোভ কারীরা। যারফলে মেদিনীপুর ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে,যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঝাড়গ্রামের সাথে মেদিনীপুর শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
গত কয়েক দিন ধরে এক টানা দলমার হাতির দল চড়াও হচ্ছে লালগড় থানা এলাকার আঁধারজোড়া, রাশমন্ডল, ভৈরবকুন্ডু, শালচাতরি সহ লাগোয়া গ্রাম গুলিতে। হাতির দল রোজ ই কয়েকটা করে ঘড় ভাঙছে, জমির ফসল নষ্ট করছে। দীর্ঘদিন ধরে হাতি গুলিকে তাড়ানোর দাবি করছে স্থানীয় গ্রামবাসীরা। শনিবার রাতে হাতির দল শালচাতুরি,রাশমন্ডল গ্রামে বাড়ি ভাঙে এবং ফসল নষ্ট করে।ওই ঘটনার প্রতিবাদে ও ক্ষতি পূরণের দাবিতে লালগাড় থানার বৈতা অঞ্চলের গ্রামবাসীরা রাশমন্ডল এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।
যার ফলে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাস্তায় যানজট, ঘটনাস্থলে রয়েছে লালগড় থানার পুলিশ। তবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও বন দফতরের কর্মীরা বিক্ষোভকারীদের সাথে কথা বলেন ।সেইসঙ্গে হাতি যাদের ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে তাদের আশ্বাস দেওয়া হয়। প্রশাসনের আশ্বাসে দীর্ঘক্ষন পরে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। পথ অবরোধ উঠে যাওয়ার পর ওই রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়।

Post a Comment